নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৬ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশের ৭৮ জন পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এন এম মাসুদ, মো. মোফাক-খারুল ইসলাম, মো. এনামুল হক, এস এম শহিদুর রহমান, মো. মনজুরুল করিম, মো. আলী আকবর হাওলাদার, কাজী আজম মাহমুদ, মোহাম্মদ কামরুল আলম, মুহাম্মদ সুমন জাহিদ লোভেল, মো. আতিকুর রহমান, মো. হাবিবুল্লাহ সরকার, মো. আহসান হাবিব, মো. জামাল উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. হাছানুজ্জামান, মো. মোক্তার হোসেন, মো. শহীদ উল্লাহ, মো. সাইফুল ইসলামসহ মোট ৭৮ জন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।