1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা - bdtelegraph24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ট্যানারির বর্জ্যে ভেজাল মৎস্য খাদ্য তৈরি: তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ নিলেন তত্ত্বাবধায়ক কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ জাল দলিলে জমি দখলের অভিযোগ, আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন রংপুরের লালবাগে ১ হাজার ৭৩৩ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনার প্রক্রিয়া চলছে: শিক্ষামন্ত্রী নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা: প্রথম মুক্তা অধিকারীর দল বাঘারপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার উন্নয়নে রাবিপ্রবির পাশে জাইকা

লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (৭ নভেম্বর), রাত ১০টা ১২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচনা সভার আয়োজন করেছে সদর ইউনিয়ন বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা আবু সেলিম চৌধুরী। এ সময় অ্যাডভোকেট এহছানুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ওই সময় দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দিনটি স্মরণ করা হয়।”

তিনি আরও বলেন, “দিবসটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যাখ্যা থাকলেও বাংলাদেশের ইতিহাসে এর ঘটনাপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”

সভায় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar