1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন লালমনিরহাটে ব্যবসায়িক বিরোধে গোডাউনে হামলা, প্রাণ হারালেন নারী সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রাম সদর এসিল্যান্ড আরিফুল টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ২০ নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন ঐতিহ্যের ১১০ বছর: বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজ, উন্নয়নে নতুন প্রত্যাশা নিষিদ্ধ ছাত্রলীগের ঠেকাতে গাজীপুর গাছা থানা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন অভয়নগরে ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার সরকারি দেবেন্দ্র কলেজে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন খবরটি পড়েছেন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই’ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, ঐপন্যাসিক, সৈনিক, গিতীকার, শিল্পী, সাংবাদিক আরও অনেক কিছু। তবে তাঁর অন্যতম গুণাবলী হলো সংগ্রামী। তিনি নিরীহ, নিপিড়ীত, নিগৃহীত, সুবিধা বঞ্চিতদের জন্য এবং দেশের জন্য সংগ্রাম করেছেন। তিনি সবসময় প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছেন কিন্তু কখনো সংগ্রাম থামাননি। সংগ্রাম করে তিনি জয়লাভ করেছেন, তিনি আসলে সংগ্রামের মহাপুরুষ। আমরাও যদি তাঁর মতো সংগ্রাম করতে পারি তাহলে আমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। তিনি সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন অথচ তিনি সবসময় নিগৃহীত, বঞ্চিত এবং তিরস্কৃত হয়েছেন। শেষ জীবনে তিনি নির্বাক সময় কাটিয়েছেন। তা না হলে তিনি আমাদের আরও অনেক কিছু দিতে পারতেন, তবে যা দিয়েছেন তাই যথেষ্ট।’

প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ তোমরা নজরুলের চেতনা ধারণ করে নজরুল চর্চা করবে। যারা নজরুলকে ধারণ করতে পারবে তাদের জীবনে সফলতা আসবেই।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। সভাপতিত্ব করেন নজরুল গবেষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাঝে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদ-ই-মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar