1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে শফিকুলের উদ্যোগ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা

ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, বেলা ১১টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হত্যা মামলার আসামি শরীফুল ইসলামের দুইবার পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ৬ অক্টোবর দায়িত্বরত পুলিশ সদস্যের অন্যমনস্কতার সুযোগে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান, যার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আরেক আসামি কাউসার মিয়া আদালত থেকে পালিয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ অক্টোবর শরীফুল ইসলাম স্বাভাবিকভাবে আদালত প্রাঙ্গণ ত্যাগ করছেন। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শরীফুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাঁকে ধরতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৯ জুনও তিনি আদালত থেকে পালিয়েছিলেন।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তিনি দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ জানান, মামলার সাক্ষী না আসায় শুনানি হয়নি, এরই মধ্যে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।

আদালতের নিরাপত্তা ও জনবল সংকট

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ঢাকার আদালত থেকে আসামি পালানো বা ছিনিয়ে নেওয়ার আটটি ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানান, আসামি আনা-নেওয়ার কাজে জনবলসংকট, পুরোনো হাতকড়া ও তল্লাশির ঘাটতি এসব ঘটনার মূল কারণ। অনেক ক্ষেত্রে চার থেকে পাঁচজন আসামির দায়িত্বে থাকেন মাত্র একজন পুলিশ সদস্য।

পুলিশ সদস্যদের ভাষ্য, অনেক সময় আসামিদের আনা-নেওয়ার সময় রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তায় বেশি পুলিশ সদস্য মোতায়েন করতে হয়, ফলে অন্যান্য আসামিদের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। এছাড়া পুরোনো হাতকড়া সহজেই খুলে ফেলার সুযোগ থাকায় নতুন সরঞ্জাম ও অতিরিক্ত পুলিশ সদস্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আদালতসংশ্লিষ্টরা জানান, অনেক সময় পুলিশ সদস্যদের বিশেষ সুবিধায় আসামিরা স্বজনদের সঙ্গে কথা বলার বা ব্যাগ নেওয়ার সুযোগ পান। এসব অনিয়ম বন্ধে পুলিশের কঠোর নজরদারি ও সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar