1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১১ নভেম্বর), বেলা ১১টা ২২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ এবং মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি বা কাউকে আটক করা যায়নি।

রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে এবং রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জাহিদুল ইসলাম এবং বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

রাত ১২টার দিকে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল পরে সেটি নিষ্ক্রিয় করে। এর কিছুক্ষণ পর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শাহ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে, যার মধ্যে ১৯টিই ঘটেছে রাজধানীতে।

সরকার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar