1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ এবং প্রায় আড়াই লাখ টাকা মূল্যের আরও তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কোনাউর ও কাইতলা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে একটি অসাধু চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে অপর তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। জব্দ ও বিনষ্ট করা চারটি ড্রেজার মেশিনের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা তিতাস নিউজকে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসলি কৃষিজমি সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং ড্রেজার ব্যবসার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar