1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে শফিকুলের উদ্যোগ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা

সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২০ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি দেবেন্দ্র কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সরকারি দেবেন্দ্র কলেজ প্লাটুন।

বুধবার (১১ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসির ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় কলেজের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া ক্যাডেটরা বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু নির্দিষ্ট কোনো কর্মসূচিতে নয়, নিয়মিতভাবে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।

বিএনসিসির এ উদ্যোগকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সরকারি দেবেন্দ্র কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar