1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জিয়াউদ্দিন সিকদার

দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল মারা গেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার কিছু পরে উপজেলার বাগোয়ান গ্রামে আগুন দেবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়। বাড়িটি বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় ছিল।
নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি, পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি।

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম (টম) এর পুরাতন বাড়ি। পাশেই আরেকটি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে তারা বসবাস করছেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন সহ গুদাম হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল।

অগ্নিকান্ডের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি পোষ্টে লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে সেটা ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ এর সংসদ সদস্য। জামায়াত- এনসিপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar