1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে শফিকুলের উদ্যোগ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছার (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তার বাবা আবদুর রহিম (৭০)। ছেলেকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে এজাহারে অভিযোগ করেছেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার উত্তরপাশে বাপ্পী দাশের গাছের বাগান থেকে নুরুল আবছারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা আক্তারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন নুরুল আবছার। তাদের ১৪ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। স্ত্রী চলে যাওয়ার পর শিশুটি দাদার কাছে থাকত। তবে ঘটনার চার দিন আগে নুরুল আবছার ও তার স্ত্রী অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন বলে জানতে পারেন তার বাবা আবদুর রহিম।

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নুরুল আবছারকে ডেকে নেন। এরপর বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরদিন বিকেলে স্থানীয়দের মাধ্যমে তার বাবা জানতে পারেন, চরলক্ষ্যা হিন্দুপাড়ার ভেতরে একটি গাছের সঙ্গে ছেলের মরদেহ ঝুলছে। বাদীর অভিযোগ, ১০ নভেম্বর রাত থেকে ১১ নভেম্বর বিকেলের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar