1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে বোন ও স্বজনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে বোন ও স্বজনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ আবুল খায়েরের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা ও জাল দলিল তৈরির অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা। বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন। একই সঙ্গে তাঁরা পরিবারের নারী সদস্যদের হয়রানি, হুমকি ও হামলার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর বড় বোন মারজান আক্তারকে তাঁর প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। জমি ও অর্থের লেনদেনে প্রতারণা এবং জাল দলিল তৈরির আশ্রয় নেওয়ার অভিযোগও আনা হয়।

মারজান আক্তারের মেয়ে মাতাহারা আক্তারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে সম্পূর্ণ টাকা নেওয়া হলেও রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে মাত্র ৩৫ শতাংশ জমি। বাকি জমির বিষয়ে জানতে চাইলে তাঁকে কথিত ভুয়া দলিল দেওয়া হয়। এ ঘটনায় বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

পরিবারের বিধবা সদস্য রুমা আক্তারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা নেওয়া হলেও তা দেওয়া হয়নি। এছাড়া রুমা আক্তারের নাতি সাইফুল ইসলামের কাছ থেকে জমি বিক্রির প্রলোভনে কথিত ভুয়া দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন স্বজনেরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তি ফেরত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইটনা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ বলেন, দুই বোনের ছেলেদের মধ্যে ঝগড়ার ঘটনায় তাঁকে তিনটি মামলার আসামি করা হয়েছিল, যা তাঁর পক্ষে নিষ্পত্তি হয়েছে। তিনি আরও বলেন, মানহানির উদ্দেশ্যে তাঁকে বিভিন্ন জায়গায় হেয়প্রতিপন্ন করা হচ্ছে। বাবার রেখে যাওয়া সম্পত্তি তাঁর বড় বোন মারজান নিজেই বিক্রি করে নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar