1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি অভয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, ঐতিহাসিক রায় আইসিজের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০১৭ সালে নৃশংস সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় তিন ঘণ্টা ধরে পড়া এই রায়ে আদালত বলেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে ধ্বংস করার ‘উদ্দেশ্য’ নিয়েই মিয়ানমার বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তিনি আরও জানান, মিয়ানমারের বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

আদালত বলেন, ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গা গোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য। পাশাপাশি ২০১৭ সালের অভিযানে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের নির্দেশ দিয়ে আইসিজে প্রেসিডেন্ট বলেন, গণহত্যার কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে এবং প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সুযোগ তৈরির নির্দেশ দিয়ে ইউজি ইওয়াসাওয়া বলেন, এই অন্যায় কর্মকাণ্ডের ফলে মিয়ানমারের অভ্যন্তরে বা বিদেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দিতে হবে।

মিয়ানমার সব সময়ই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, বিদ্রোহীদের হামলায় এক ডজন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার জবাবে তারা অভিযান চালিয়েছিল। গত জানুয়ারিতে মামলার শুনানিতে দেশটির প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে এবং সন্ত্রাসীদের অবাধ বিচরণের সুযোগ দিতে বাধ্য ছিল না।

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। তবে হেগের আন্তর্জাতিক বিচার আদালতের ছয়জন বিচারক এর বিপক্ষে রায় দিয়েছেন। উল্লেখ্য, আইসিজের রায় মানা বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব কোনো ব্যবস্থা আদালতের নেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar