1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি অভয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

এপেক সম্মেলনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, শান্তি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চীনের শেনচেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। বৈঠক শেষে তিন নেতা বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ গ্রহণ করেছেন। শেনচেনের কাইলিন ভিলায় রুদ্ধদ্বার এই বৈঠক প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকটিকে ঐতিহাসিক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি আনন্দিত যে এই সফর আমাদের যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ করে দিয়েছে। সেই অর্থে এবং আরও নানাভাবে আমরা সত্যিই ইতিহাস গড়ছি।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশকে যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “আঞ্চলিক সংঘাত, বিশেষ করে ইউক্রেন সংঘাত নিরসনের ক্ষেত্রে আমাদের দেশগুলোর অনেক অভিন্ন স্বার্থ রয়েছে।”

তিনি আরও জানান, ইরান ও ইউক্রেন সংঘাতে ক্ষতিগ্রস্ত খাদ্য ও জ্বালানি নিরাপত্তাও তাদের আলোচনার অন্যতম বিষয়বস্তু। বৈঠকের শুরুতে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি হ্রাস করার অনন্য অবস্থানে রয়েছে এই তিন দেশ।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, বৈঠক শেষে গৃহীত শান্তি ঘোষণায় একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ রয়েছে। এতে জাতিসংঘের সংস্কার, বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তাদের এখতিয়ারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ঘোষণার চতুর্থ অনুচ্ছেদে পারমাণবিক যুদ্ধ কখনও জেতা সম্ভব নয় এবং তা লড়া উচিত নয়—এই নীতি পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, তিন দেশ পারমাণবিক ঝুঁকি কমাতে এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ২০২৫ সালের আগস্টের পর এটি তাদের প্রথম সাক্ষাৎ। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একান্ত বৈঠক করেন ট্রাম্প। বিমানবন্দরে শি’র উষ্ণ অভ্যর্থনার বিষয়ে ট্রাম্প বলেন, এটি বন্ধুত্বের ও সম্মানের সম্পর্ক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar