1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা অভিনেতা সোহেল খান আর নেই জাবির নাট্য সংসদ নির্বাচন: ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী , সাংগঠনিক পদে পুনর্নির্বাচন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৪ নভেম্বর), দুপুর ২টা ২৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনার রাতে শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে হাশেমবাগ এলাকায় যান। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও দুষ্কৃতকারীরা কনস্টেবল আনোয়ারকে ধরে ফেলে এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দৌড়ে রক্ষা পাওয়া এএসআই আব্দুস সাত্তারের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar