1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে ২০ জনকে সনদ প্রদান সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর), ২০২৬ | বিকেল ৩টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন এই মজুরি চূড়ান্ত করা হয়। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেল।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar