1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, ছাতক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা ৪৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে খাল খননের সময় হানিফা বেগমের কাছে থাকা দেড় হাজার টাকা জামাল উদ্দিন নিয়ে নেয়। টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামাল উদ্দিন টেটা দিয়ে হানিফা বেগমকে উপর্যুপরি আঘাত করে।

গুরুতর আহত হানিফা বেগমকে স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত জামাল উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন, “পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar