1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন দুর্গাপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ একসময় ছিল আভিজাত্যের প্রতীক, আজ হারিয়ে যাচ্ছে কাচারি ঘর “তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের

বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের জীবিকা বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উপকূলীয় সড়ক মুখর করে তোলে। কর্মসূচি শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এতে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।

শিক্ষার্থী রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানান তিনি। শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে তাঁর বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবার ও পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। হিরা মনি বলেন, বনদস্যুদের কারণে একটি প্রজন্মের শিক্ষাজীবন অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত সহায়তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।

খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে সংহতি জানান আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar