1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদ্রাসায় ‘মোল্যা’ তৈরী হয় , তাই সেগুলো বন্ধ করার দাবি-হিমন্তবিশ্ব শর্মা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

মাদ্রাসায় ‘মোল্যা’ তৈরী হয় , তাই সেগুলো বন্ধ করার দাবি-হিমন্তবিশ্ব শর্মা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

ভারতের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে  আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন সব মাদ্রাসা বন্ধ করে দিয়ে সেখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা মেডিকেল কলেজ স্থাপন করা হোক। তারমতে  মাদ্রাসায় ‘মোল্যা’ আর ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার, দার্শনিক তৈরী হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজেপিশাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আমি যদি মুসলিম এলাকায় গিয়ে তাদের বলি আপনাদের সন্তানকে ‘মোল্লা’ নয়, চিকিৎসক বানাতে চাই তাহলে তাদের খুশি হওয়া উচিত।’ পারসটুডে

হিমন্তবিশ্ব শর্মার আমলে আসামে সরকারি খরচে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বিরোধীদের একাংশ ও বিভিন্ন মুসলিম সংগঠন সংখ্যালঘু মুসলিমদের অধিকার খর্ব করার অভিযোগ নিয়ে সোচ্চার ।  এর মধ্যেই তিনি এবার দেশের সব মাদ্রাসা বন্ধের পক্ষে  যুক্তি দিলেন ।

বৃহস্পতিবার রেডিও তেহরানকে  পশ্চিমবঙ্গের ‘মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি’র মুখপাত্র ও ‘জমিয়তে উলামা বাংলা’র রাজ্য সাধারণ সম্পাদক সৈয়েদ সাজ্জাদ হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে উনার কোনও ধ্যানধারণা নেই। কারণ, ‘মাদ্রাসা’ একটা আরবি শব্দ। যার অর্থ স্কুল, বিদ্যালয় বা মাদ্রাসা একই। উনি মাদ্রাসার ইতিহাস জানেন না। আজকে স্মরণ করা হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদের, আজ তার জন্মদিন। মাওলানা আবুল কালাম আজাদ মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তিনি হাজার হাজার মাদ্রাসা তৈরির দিকে না গিয়ে তিনি মাদ্রাসাগুলোকে আরও আধুনিকীকরণ করার কথা বলেছিলেন।’

তিনি বলেন, ‘আইআইটি’র প্রবর্তক হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ, ‘যোজনা কমিশন’, ‘সর্বশিক্ষা অভিযান’-এর পরিকল্পনার কথা মাওলানা আবুল কালাম আজাদের মাথায় এসেছিল। এ ধরণের বহু মাওলানা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে বিলাসিতা, ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে দেশের জন্য শহীদ হয়েছেন।’

তিনি বলেন, ‘আমার মনে হয় উনি ইতিহাস পড়েননি, বা ইতিহাস জানার চেষ্টাও করেন না। সেজন্য মাদ্রাসা সম্পর্কে উনি অবান্তর, অশোভন মন্তব্য করেছেন। একইসঙ্গে মাদ্রাসাগুলোকে শুধু হেয় করা নয়, উনি ভারতের ঐতিহ্যবাহী ‘ধর্মনিরপেক্ষ’ সংবিধানকে অমান্য করেছেন। মাদ্রাসা থেকে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা পড়ুয়া আলেমের কোনও বাবা-মা গোটা ভারতে কোনও বৃদ্ধাশ্রমে নেই। তাদের বাবা-মায়েরা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন না। মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। আমরা উনার মন্তব্যের চরম নিন্দা করছি, চরম প্রতিবাদ করছি।’

তিনি আরো বলেন, ‘এ ধরণের মানুষগুলো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশে গণতন্ত্রের উপরে আঘাত হানছে, দেশের সংবিধানকে অস্বীকার করছে, যেটা আগামীদিনে ইতিহাস কিন্ত ক্ষমা করবে না। ইতিহাসে একটা সময় আসবে যখন এর জবাব কিন্তু তাদেরকেই দিতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar