1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রহস্যজনক আগুন আতংকে পোটকাখালী গ্রামের মানুষ ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

রহস্যজনক আগুন আতংকে পোটকাখালী গ্রামের মানুষ !

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৯০৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিবিসি বাংলা

রহস্যজনক আগুন আতংকে দিন পার করছে বরগুনা জেলার পোটকাখালী গ্রামের মানুষ। গ্রামের বিভিন্ন এলাকায় কিছু কিছু বাড়িতে আচমকা আগুন ধরে যাবার কথা বলচছে ওই গ্রামের লোকজন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রামের এক বাসিন্দা জানান, আগুন কোনো সময় গাছের পাতায় আবার কোনো সময় কাপড়-চোপড়ে লাগছে। গ্রামের একজনের বাড়িতে এক মাসে ৫ বার আগুন লেগেছে।

 কী কারণে আগুন লাগার ছোট ছোট ঘটনা ঘটছে সেটি তদন্তে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করলেও কারন উদঘাটন করতে পারেন নি তারা।

পোটকাখালী গ্রামের মিতা বলছেন , একমাসে তাদের বাড়িতে ৫ বার আগুন লেগেছে এবং তার খালার বাড়িতে প্রথমে  লেগেছে  বালিশে ,এরপরে আরোও ৪ বার আগুন লেগেছে।

এই গ্রামের আরেকজন বাসিন্দা ছন্দা খাতুন বলেন, তাদের বাড়িতে সাতটা ঘর আছে এবং সেখানে কয়েকবার আগুন লেগেছে।

ঘটনাস্থল পরিদর্শনে ফায়ারসার্ভিস টিম

ছবি বিবিসি বাংলা

তিনি বলছেন ” আজ রবিবার সকালে রান্না ঘরের পাশে আগুন ধরে যায়। আমরা সবাই আগুন নিভাই। এখন এমন হয়েছে আমাদের পরিবারের পুরুষরা বাড়ি পাহারা দিচ্ছে কারণ কখন কোথায় আগুন লেগে যায় – তার কোন ঠিক নেই”।

জেলা প্রশাসক বলছেন, কয়েকদিন পর্যবেক্ষণ করার পর তারা একটা বিশেষজ্ঞ টিম গঠন করবেন আগুনের কারণ অনুসন্ধান করার জন্য।

বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর ফায়ার সার্ভিসের একটা দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা নিশ্চিত করেছেন।

এদিকে এই আগুনের কারণ না জানতে পারায় ঐ এলাকায় নানা রকম রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এটা অলৌকিক কোন ঘটনা। আগুনের কারণে এলাকার অনেক বাড়িতে  মিলাদ পড়ানো হয়েছে বলে জানা গেছে।  

ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা গ্রামের ক্ষুদ্র কৃষক মোস্তফা ব্যাপারীর বাড়িতে ও আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । সূত্র বিবিসি বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar