1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যপ্রদেশ হাইকোর্টে দুই বোনের ‘স্বামী বদল’ আবেদন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মধ্যপ্রদেশ হাইকোর্টে দুই বোনের ‘স্বামী বদল’ আবেদন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনার শুনানিতে দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। আদালত জানিয়েছে, সংশ্লিষ্টরা প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের বিষয় নয়, বরং পারিবারিক বিরোধ—এবং সেই প্রেক্ষিতে দায়ের করা হেবিয়াস কর্পাস আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

মামলার সূত্রপাত হয় দতিয়ার এক ব্যক্তির অভিযোগে, যেখানে তিনি দাবি করেন তার স্ত্রী ও কন্যাকে ভায়রাভাই অপহরণ করেছেন। আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের হাজির করা হলে ‘অপহৃতা’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় তিনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় রয়েছেন।

অন্যদিকে, দ্বিতীয় বোনও আদালতে জানান যে, তিনি নিজের স্বামীর সঙ্গে সংসার করতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। দুই বোনই পারস্পরিক সম্মতিতে স্বামী বদলের অনুমতি চান।

শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন, যেহেতু সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক, তাই এটি অপহরণ নয়। তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারেন বলে আদালত মন্তব্য করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar