টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের (রবিবার) অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। মেট্রোরেলের ছাদে শিশু ওঠাকে বিজ্ঞপ্তিতে “সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়া” হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সূচি অনুযায়ী মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ার কথা ছিল রাত ১০টা ১০ মিনিটে, যা উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাত পৌনে ১১টার দিকে। কিন্তু এই ঘটনার পর রাত ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।