1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাপের হানিমুন স্পট’ দেখতে ভিড় করেন পর্যটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সাপের হানিমুন স্পট’ দেখতে ভিড় করেন পর্যটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহর প্রতিবছর বসন্তে পরিণত হয় হাজার হাজার সাপের মিলনস্থলে। বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন পর্যটক ও গবেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নারসিস এখন বিশ্বজুড়ে পরিচিত “সাপের হানিমুন স্পট” হিসেবে। প্রতি বসন্তে সেখানে প্রায় ৭৫ হাজার লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ একত্রিত হয়।

গবেষকদের তথ্য অনুযায়ী, শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপ বের হয়ে স্ত্রী সাপের অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়।

বিজ্ঞানীরা এই বিরল আচরণকে “মেটিং বল” নামে অভিহিত করেন। দূর থেকে এটি দেখতে বিশাল কোনো নড়াচড়া করা সাপের গোলকের মতো মনে হয়। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে খুব কম জায়গাতেই এত বিপুলসংখ্যক সাপের এমন আচরণ কাছ থেকে দেখার সুযোগ রয়েছে।

তবে এই সাপসমাবেশ নিয়ে উদ্বেগও রয়েছে। নারসিস এলাকার পাশের মহাসড়কে অতীতে যানবাহনের চাপায় বিপুলসংখ্যক সাপ মারা যেত। পরে পরিবেশবিদেরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে দুর্ঘটনায় সাপের মৃত্যু অনেক কমেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar