1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানের 'চুম্বক মানব': শরীরে ৯৬টি চামচ ধারণ করে বিশ্ব রেকর্ড - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ইরানের ‘চুম্বক মানব’: শরীরে ৯৬টি চামচ ধারণ করে বিশ্ব রেকর্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭০ জন খবরটি পড়েছেন

ইরানের আবুল ফজল মোখতারী ‘চুম্বক পুরুষ’ খেতাব পেয়েছেন, যার শরীরে চামচ, পাথর, কাঠ থেকে শুরু করে গিটার পর্যন্ত সবকিছুই আটকে থাকে। এই অসাধারণ ক্ষমতার সুবাদে তিনি তিনটি পৃথক ইভেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোখতারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ধারণ করা এক ফুটেজে দেখা যায়, তার মুখ এবং পেটের সঙ্গে কয়েক ডজন চামচ লেগে আছে। তিনি জানান, এই ক্ষমতা তার ছোটবেলা থেকেই ছিল। একজন ডাক্তার তাকে ব্যাখ্যা করেছেন যে, তিনি তার শরীরের ইলেকট্রনগুলো সঞ্চালন করেন এবং বস্তুগুলোতে ইলেকট্রন দেওয়ার কারণে সেগুলো তার শরীরে লেগে থাকে।

মোখতারী আরও জানান, তার শরীর ঢেকে না রাখলে এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাই বস্তুগুলোকে নিজের সাথে লেগে থাকার জন্য তিনি পোশাক খুলে রাখেন।

গিনেস বুকের তথ্য অনুযায়ী, মোখতারী ২০২২ সালে সর্বপ্রথম ৮৫টি চামচ নিজের শরীরে সংযুক্ত করে প্রথম রেকর্ড গড়েন। এরপর ২০২৩ সালে ৮৮টি চামচ লাগিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙেন।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে এই ইরানি নাগরিক তার শরীরে ৯৬টি চামচ সংযুক্ত করে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড ভাঙেন, যা গিনেস বুকে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar