1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ৩ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শার্শায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪১৪ জন খবরটি পড়েছেন

শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় এবং ভাঙচুরের  ঘটনা ঘটেছে। এসময় ৩ জন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার গোগা ইউপির পাঁচ ভুলোট দাখিল মাদরাসার সামনে  ঘটনাটি  ঘটে। এসময় বেশকিছু দোকানপাট ভাঙচুর করা হয়।

আহতরা হচ্ছেন-  অগ্রভুলোট গ্রামের ফজর আলী (৪০), আশরাফুল ইসলাম (৩০) ও রবিউল ইসলাম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানায় , বৃহস্পতিবার রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রাথী তবিরব রহমানের ক’জন সমর্থক গোগা বাজারে পোস্টার লাগানো সময় নৌকা প্রতীকের প্রাথী আব্দুর রশিদের সমর্থকরা পোস্টার লাগাতে বাধা দিলে বিতর্কের সৃষ্টি হওয়ার ঘটনার একপযার্য়ে দুই পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

ওই ঘটনার জেরে শুক্রবার সকালে নৌকা প্রার্থীর সমর্থকরা আনারস প্রতীকের  সমর্থক তরিকুলের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলে আনারস প্রতীকের সমর্থকরা এগিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আশরাফুলের উরুতে ও ফজের আলীর হাতে গুলি এবং রবিউলের শরীরে বোমার স্প্লিন্টারের আঘাত লাগে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ জানান, দুইজন শঙ্কামুক্ত হলেও উরুতে আঘাতপ্রাপ্ত আশরাফুলের  অবস্থা ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।

এবিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, গোগা ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনার খবর জানতে পেরেছি । তবে কেউ  গুলিবিদ্ধ হয়েছেন কি না  বলতে পারছি না। ঘটনাস্থল থেকে  আহত ২জনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখনও থানায় অভিযোগ আসেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar