1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর উপজেলা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

অভয়নগর উপজেলা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ জন খবরটি পড়েছেন


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার অন্তর্গত অভয়নগর উপজেলা ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নওয়াপাড়া জুট মিলস্ রেস্ট হাউজ মিলনায়তনে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি মো. আসলাম হোসেন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ২নং ওয়ার্ড শাখার সভাপতি মো. কাউস শেখ,সাধারন সম্পাদক মো. মাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম -সাধারন সম্পাদক মো. শফি কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ।

এছাড়া উপস্থিত থেকে বক্তৃতা করেন,নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মেহেদী ইসলাম রাজন,যুগ্ম- আহবায়ক খন্দকার আল-ইমরান,সিডল টেক্সটাইল মিলস শাখার সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সদস্য সিরাজ হোসেন,স্বেচ্ছাসেবকলীগ সদস্য ইমরান হোসেন খান,রাজু আহমেদ,উপজেলা ছাত্রলীগ নেতা মির্জা তমাল,বাঁধন,ইকলাছ গাজীসহ অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ২নং ওয়ার্ড শাখার স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তৃণমূলের নিবেদিত নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ডে সহযোগীতার আহŸান জানিয়ে মো. আসলাম হোসেন বিশ্বাস বলেন, তৃণমূল নেতাকর্মীরা দলের প্রাণশক্তি। সংগঠনে হাইব্রিড অনুপ্রবেশকারীদের কোনও স্থান হবে না। এবিষয়ে সকলকে হুশিয়ারী করে সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন বলেন, বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে। তাঁর এই ধারাকে সম্মন্নত রাখতে নেতাকর্মীদেও কাজ করার আহবান জানান।

সেই সাথে তিনি এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে উপজেলার ২নং ওয়ার্ড এ নতুন পুরাতনের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি দিতে সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট ও সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথি ও স্থানীয় মুরব্বিদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar