1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার পুলেরহাটে সড়ক দূর্ঘটনায় মুজাহিদ কমিটি নেতা নিহত, আহত ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ার পুলেরহাটে সড়ক দূর্ঘটনায় মুজাহিদ কমিটি নেতা নিহত, আহত ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৬৪৪ জন খবরটি পড়েছেন

রোববার (২১ নভেম্বর) নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে যশোর-মাগুরা মাগুরা মহাসড়কে বাঘারপাড়া উপজেলার পুলের হাটে মহাসড়কে দূর্ঘটনায় আতিয়ার মন্ডল ( ৬৫ ) নামে মুজাহিদ কমিটির এক নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও ২ জন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আতিয়ার রহমান উপজেলার বন্দবিলা ইউনিয়নে মথুরাপুর গ্রামের মৃত আলী বক্স মন্ডলের ছেলে এবং মুজাহিদ কমিটি খাজুরা সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক। আহতরা হলেন, একই গ্রামের মৃত ওয়াহেদ আলী মোল্যার ছেলে মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান (৬০)। তিনি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আহত অন্যজন একই উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মোটরসাইকেল চালক পুলের হাটের ব্যাবসায়ী মঞ্জুরুল ইসলাম (২২)।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক শূরা সদস্য নাজমুল হুদা জানান, বন্দবিলা ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পাঠান পাইকপাড়ায় যাচ্ছিলেন আতিয়ার রহমান। তার সাথে ছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের পুলেরহাটে পৌঁছালে আতিয়ার রহমানের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মঞ্জুরুল ইসলামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আতিয়ার রহমান মোটরসাইকেল থেকে ছিটকে সোহাগ পরিবহনের একটি বাসের নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যান। আহত আজিজুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। মোটরসাইকেল চালক মঞ্জুরুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রæত গতিতে যশোরের দিকে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar