1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত ১ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ফুলবাড়ীতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫২৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ীতে  দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘঙ্গে ১(এক) জনের মৃত্যু হয়েছে।


বুধবার (২৪ নভেম্বর)  ফুলবাড়ী-নাগেশ্বরী মহা সড়কের বটতলায় মরদেহ নিয়ে অবরোধ সৃষ্টি করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান এলাকাবাসীরা।


স্থানীয়রা জানান , ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের ৩নং উত্তর রাবাইতারী গ্রামের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী চাচা সাইফুল টিউবওয়েল ও ভাতিজা শাহজামাল তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় বটতলা বাজারে আসলে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই সদস্য প্রার্থী চাচা সাইফুল ইসলাম ও ভাতিজা শাহজামালসহ তাদের সমর্থকেরা একত্রিত হয়ে এলাকার মৃত আজগার আলীর ছেলে একই গ্রামের অপর সদস্য প্রার্থী মুকুলের বৈদ্যুতিক পাখা মার্কার সমর্থক বাবলুকে প্রচন্ড মারপিট করে। এ সময় তিনি মারাত্মক আহত হলে মঙ্গলবার সকালে নাগেশ্বরী শাফলা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকালে তিনি বাড়িতে আসলে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

বৈদ্যুতিক পাখার প্রতীকের সদস্য প্রার্থী মুকুল মিয়া মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন, আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনার মীমাংসার জন্য ওই রাতে দফায় দফায় বৈঠক চলে নিহতের বাড়িতে। পুলিশ ও প্রশাসন ছুটে যান নিহতের বাড়ি। পরে প্রশাসন মরদেহ উদ্ধার না করে পরিবারকে দিয়ে চলে আসে।


বুধবার (২৪ নভেম্বর) এলাকার জনগণ জড়ো হয়ে দাফন না করে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ শুরু করে। রাস্তায় বাঁশ দিয়ে বন্ধ করা হয় যানবাহন। দুই ঘণ্টাব্যাপী উপজেলার রাবাইটারী এলাকার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে তাদের দাবি শোনার পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।


সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো   হয়েছে। তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar