1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫বছর ধরে বাপ-দাদার ভিটেমাটি খুঁজে ফিরছেন মান্দার পাটোয়ারী ! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৫বছর ধরে বাপ-দাদার ভিটেমাটি খুঁজে ফিরছেন মান্দার পাটোয়ারী !

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৪৭ জন খবরটি পড়েছেন
মান্দার পাটোয়ারী

যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় বসবাস করেন মান্দার পাটোয়ারী । বয়স তার আনুমানিক ৩৫বছর। মান্দার পাটোয়ারীর বাবা আলী আহম্মদ পাটোয়ারী তাঁর পিতার ওপর অভিমান করে নোয়াখালী থেকে বাড়ি ছেড়ে এসে নওয়াপাড়ায় বসবাস শুরু করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দৌলতপুরের খান ব্রাদার্সের জুট মিলে চাকুরি করার সুবাদে দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় বসবাস করার পর স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে রেখে মারা যান তিনি। মারা যাওয়ার পূর্বে বড় ছেলে মান্দার পাটোয়ারীর কাছে বলে যান, তাঁর পারিবারিক কিছু তথ্য। সেই তথ্যের আলোকে মান্দার পাটোয়ারী দীর্ঘ ১৫বছর ধরে তার বাপদাদার ভেটেমাটির খোঁজ করে চলেছেন। কিন্তু বাপদাদার ভিটেমাটির সন্ধান এখনও মেলাতে পারেননি তিনি।

নওয়াপাড়া শহরে দীর্ঘ ৩৫বছর ধরে বসবাস করলেও তার মনে সর্বদা বাপ-দাদার ভিটেমাটির পরিচয় খোঁজার বিষয়টি ঘুরপাক খাচ্ছে। রোববার রাতে তিনি সাংবাদিক তারিম আহমেদ ইমনের শরণাপন্ন হয়ে বাপদাদার ভিটেমাটি খুঁজে পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, তার মা আয়েশা বেগম, ছোট ভাই এনামুল পাটোয়ারী ও ছোট বোন চম্পা খাতুনকে রেখে গত ১৫বছর আগে তার বাবা আলী আহম্মদ পাটোয়ারী মারা যান।

মান্দার পাটোয়ারী কাঁদতে কাঁদতে আরও জানান, বাবার মুখে তারা শুনেছেন তার বাপদাদার পৈত্রিক বাড়ি-ঘর নোয়াখালী-লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়। কোন গ্রাম বা কোন পাড়া বা কোন উপজেলায় বাড়ি-ঘর এসব কিছুই জানেন না তারা। শুধু জানেন, মান্দার পাটোয়ারীর দাদার নাম হেদু পাটোয়ারী।

বাবার মুখে শুনেছেন তার দাদির নাম ফাতেমা বেগম, বড় চাচার নাম গোলাম মোস্তফা পাটোয়ারী এবং তার একমাত্র ফুফুর নাম ফুলি। বাপদাদার পরিবারের এসব সদস্যদের নাম মুখে নিয়ে আশা করছেন, একদিন তিনি তার বাপ-দাদার ভিটেমাটির ঠিকানা খুঁজে পাবেন। দেখা মিলবে তার রক্তের চাচা-ফুফুর পরিবারের কোনো কোনো সদস্যের সাথে । পরিচয় মিলবে পাটোয়ারী বংশের লোকদের।

মান্দার পাটোয়ারী তার বাবার কাছে শোনা এসব তথ্যের চেয়ে বেশি আর কিছু বলতে পারেননি। এখন তিনি বাপ-দাদার ভিটেমাটি খুঁজে পেতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। মান্দার পাটোয়ারীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ০১৯৪৭-৮৪৮৭৯৫।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar