1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফি পরিশোধ করেও প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষা দেওয়া হচ্ছেনা ৩ শিক্ষার্থীর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ফি পরিশোধ করেও প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষা দেওয়া হচ্ছেনা ৩ শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪২৯ জন খবরটি পড়েছেন
তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ

মোঃ নাজমুল ইসলাম সবুজ , বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে পরীক্ষার সব ধরনের ফি পরিশোধ করেও প্রবেশ পত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছেনা তিন শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের এস.এস.সি (ভোকেশনাল) শাখার নবম শ্রেনীর শিক্ষার্থী শরণখোলা গ্রামের জাহাঙ্গীর মুন্সীর পুত্র মোঃ হাফিজুল রহমান, জামাল হাওলাদারের পুত্র মোঃ আব্দুল্লাহ ও মনু মিয়া হাওলাদারের পুত্র মোঃ ইয়াসিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি হন এবং ওই কলেজের অফিস সহকারী ওমেশ চন্দ্র বালার নিকট রেজিষ্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার টাকা জমা দিলেও তিনি হাফিজুল ও আব্দুল্লাহর রেজিষ্ট্রেশন সম্পন্ন করলেও ইয়াসিনের নাম রেজিষ্ট্রেশন করেননি।

এছাড়া হাফিজুল ও আব্দুল্লাহ আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে অনুষ্ঠিতব্য নবম শ্রেনীর (ভোকঃ) বোর্ড ফাইনাল পরিক্ষায় অংশগ্রহন করার জন্য ফরম পূরণে জনপ্রতি দুই হাজার টাকা দিলেও অফিস সহকারী ওমেশ চন্দ্র বালা উক্ত টাকা আত্মসাৎ করেন।

সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহনের জন্য অন্যান্য সহপাঠীদের প্রবেশপত্র আসলেও হাফিজুল ও আব্দুল্লাহর প্রবেশপত্র আসেনি।

বিষয়টি তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়কে অবহিত করলে তিনি ওই শিক্ষার্থীদের আগামী বছর পরীক্ষায় অংশগ্রহন করার কথা বলেন। অধ্যক্ষের কথা শুনে অভিবাবক ও শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ওমেশ চন্দ্র বালা বলেন, স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের তালিকা না দেয়ায় এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তিন শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কোন অর্থ গ্রহণ করেননি। বিষয়টি সিনিয়র শিক্ষিকা হাফিজা খানম (হেলেনা) দেখাশুনা করেন।

তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাফিজা খানম (হেলেনা) বলেন, ভোকেশনাল শাখার আয়-ব্যয় দীর্ঘদিন ধরে ওমেশ চন্দ্র বালা পরিচালনা করে আসছেন। অভিযোগকারী শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কোন অর্থ গ্রহণ করেননি।

তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায় বলেন, এ ঘটনায় অফিস সহকারী ওমেশ চন্দ্র বালাকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং তাকে ভোকেশনাল শাখার দাপ্তরিক কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খাঁন জানান, বিষয়টি তদন্ত পূর্বক বিধিগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar