1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'ইজিবাইক' বন্ধের নির্দেশ উচ্চ আদালতের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

‘ইজিবাইক’ বন্ধের নির্দেশ উচ্চ আদালতের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২৯ জন খবরটি পড়েছেন

ব্যাটারিচালিত ‘ইজিবাইক’ বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একইসঙ্গে এসিড ব্যাটারিচালিত ইজিবাইক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম জানান, দেশে এখন অবৈধ ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাঘ ইকো মোটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলাম। বিষয়টি নিয়ে শুনানি শেষে আদালত ডাইরেকশনের পাশাপাশি রুলও জারি করেছেন। রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

 ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar