1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪ লাখ ৩১ হাজার নারী পুষ্টি চাল পাচ্ছে - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

৪ লাখ ৩১ হাজার নারী পুষ্টি চাল পাচ্ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৮ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ১৮৯টি উপজেলায় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগী চার লাখ ৩১ হাজার নারীর মাঝে পুষ্টি চাল বিতরণ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী পুষ্টি চাল বিতরণ বিষয়ে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালার প্রথমদিনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে ভিজিডি উপকারভোগী সব নারীর (১০ লাখ ৪০ হাজার) মাঝে পুষ্টি চাল প্রদান করা হবে। পরিবার প্রতি পাঁচজন করে মোট ২৫ লাখ মানুষ পুষ্টি চালের সুবিধায় এসেছে। প্রতিটি পরিবার মাসে ৩০.৩০ কেজি পুষ্টি চাল পাচ্ছে।

ফজিলাতুন নেসা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে পুষ্টি চালের মান নিয়ন্ত্রণ ও বিতরণে কাজ করছে। পুষ্টি চালের চাহিদা মেটানোর জন্য সাতটি কার্নেল কারখানা ও ১১০টি মিক্সিং মিল স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় পুষ্টি চাল বিতরণ ও পুষ্টি সমৃদ্ধ করতে টেকনিক্যাল সহযোগিতা করার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নিউট্রেশন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar