1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজ সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

আজ সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন

প্রয়াত জাতীয় নেতা, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আব্দুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী আজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলা বর্তমান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহন করেন। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবার ও বিভিন্ন সংগঠন সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুরে নানা কর্মসূচি আয়োজন করেছে। কর্মসুচীর মধ্যে কোরআন খতম, ১১টায় ঢাকায় বনানীতে মরহুমের কবর জেয়ারত, দোয়া মাহফিল, কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রয়েছে।

 আব্দুস সামাদ আজাদের পুত্র আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন এ তথ্য নিশ্চিত করে তিনি তাঁর মরহুম পিতার জন্য দেশ ও বিদেশে পরিচিত মহলের কাছে দোয়া চেয়েছেন। 

আব্দুস সামাদ আজাদ পর্যায়ক্রমে সুনামগঞ্জের ৫টি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। জাতীয় রাজনীতিতে সামাদ আজাদ ছিলেন দলমত নির্বিশেষে সকলের কাছে অভিভাবক তুল্য। সকলেই তাঁর ছায়াতলে আশ্রয় পেয়েছেন। 

মরহুম আব্দুস সামাদ আজাদ ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম,এন,এ নির্বাচিত হন। মুক্তিযুদ্বের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়ীত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় পররাষ্ট মন্ত্রী হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন । ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। সুত্র-বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar