1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কমনওয়েলথ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উড়ন্ত শুরু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উড়ন্ত শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৯৩ জন খবরটি পড়েছেন

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে উড়ন্ত শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৪৯/৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। দুই অঙ্কের ফিগার রান করতে পেরেছেন দুইজন ব্যাটসম্যান। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক দুরাইসিংগাম।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন রুমানা আহমেদ ও সুয়াইয়া আজমিন। রুমানা চার ওভারে মাত্র ৪ রান খরচ করে ২ উইকেট শিকার করে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। একটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭২ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে ১৯ বলে ২৮ রান করেন শামিমা সুলতানা।

আগামী বুধবার কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচ দলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে কমনওয়েলথ গেমসের মূল পর্বে। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহ্যামে হবে আট দলের মূল পর্ব।

২০২১ সালের পহেলা এপ্রিল নারীদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ওপর থেকে সরাসরি মূলপর্ব নিশ্চিত করে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ইংল্যান্ড। বাছাই পর্বের বাঁধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar