ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা গত বছর আইসিসির বর্ষসেরা নারী একাদশে স্থান করে নেয়ার পর এবার ২০২১ সালের আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার জিতলেন ভারতের এই ওপেনার ক্রিকেটার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২১ সালে স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক খেলায় সব ফরম্যাট মিলিয়ে মোট ২২টি ম্যাচে ৩৮.৮৬ গড়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরির সাহয্যে করেছেন ৮৫৫ রান।
নারী ক্যাটাগরিতে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ২০২১ সালে উনি ১১টি ওয়ানডে খেলেছেন। যেখানে ৯০.২৮ গড়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি সাহায্যে করেছেন ৬৩২ রান।
এছাড়া বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জয় করেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। ২০২১ সালে ৯ টি টি-টোয়েন্টিতে ৩৩.৬৬ গড়ে তিনটি অর্ধশতসহ করেছেন ৩০৩ রান।