1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ জন খবরটি পড়েছেন

২০২০সালে বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শনিবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।

ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar