1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বলেশ্বর নদের তীরে মুক্তারকাঠীতে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ চলছে - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বলেশ্বর নদের তীরে মুক্তারকাঠীতে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ চলছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৭৫৯ জন খবরটি পড়েছেন

পিরজপুর জেলা শহরতলীর বলেশ্বর নদের তীরে মুক্তারকাঠীতে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জেলা পরিষদের নিজস্ব জমিতে ১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে এ শিশুপার্কটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা হয়। নিচু জমির মাটি  ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণসহ প্রাথমিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। 

এ শিশুপার্কটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন এলেই মূল পার্ক নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।

মুক্তারকাঠী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা জানান-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে এ পার্কটি নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে দেখে আমরা আনন্দিত হয়েছি। এছাড়া জেলা শহর পিরোজপুরে শিশুদের জন্য এতদিন কোন পার্ক ছিল না। এ পার্কের নির্মাণ কাজ শেষ হলে শিশুদের বিনোদনের জন্য একটি সুযোগ সৃষ্টি হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar