1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারত থেকে আসা বাটাগুর বাসকা কচ্ছপ এখন শরণখোলার বলেশ্বর নদে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী

ভারত থেকে আসা বাটাগুর বাসকা কচ্ছপ এখন শরণখোলার বলেশ্বর নদে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় ৪০০ কিমিঃ পথ পাড়ি দিয়ে ভারত থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা এখন বাংলাদেশের সুন্দরবন তীরবর্তী বলেশ্বর নদে। কচ্ছপটি ভারতীয় ভূখন্ডের ( সুন্দরবনের) চানতা নামক স্থান থেকে ছেড়ে দেয়ার পর ২০ দিনের মাথায় সুন্দরবন উপকুলীয় বাগেরহাটের শরনখোলার বলেশ্বর নদে এসে পৌছায়।

কচ্ছপটির পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটার (জিপিএস) ট্রাকিংয়ের মাধ্যমে এর অবস্থান চিহ্নিত করেন গবেষকরা। ভারতীয় টাইগার রিজার্ভ প্রজেক্ট পরিচালিত এ রিসার্স প্রোজেক্টের এ্যাসিস্ট্যান্ট ফিল্ড ডিরেক্টর সৌমেন মন্ডল মুঠোফোনে জানান, বিলুপ্ত প্রায় প্রানী নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের গবেষনা সংস্থা টার্টল সারভাইবাল এলায়েন্সের( টিএসএ) মাধ্যমে ভারত ও বাংলাদেশের সুন্দরবন বিভাগ বাটাগুর বাসকা সংরক্ষন ও এদের জীবন আচরন সম্পর্কে রিসার্স করার উদ্দেশ্যে এ প্রজাতির ১০ টি কচ্ছপ একযোগে অবমুক্ত করা হয়। প্রতিটি কচ্ছপের ওজন ৮/১০ কেজি। 

তিনি আরও জানান,গত ১৯ জানুয়ারী ভারতের চানতা নামক স্থান থেকে এক যোগে মিঠা পানির এ কচ্ছপ গুলি ছেড়ে দেয়া হয়। এর মধ্যে দুটি কচ্ছপ প্রায় ২০০ কিমিঃ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।

এদের মধ্যে একটি বঙ্গোপসাগরের ফেয়ার বয়া এলাকায় এসে জিপিএস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপরটি সুন্দরবনের পথ ধরে শরনখোলার বলেশ্বর নদে চলে আসে। 

কচ্ছপটির পিঠে ৬২৯৬০৫২৪ সংখ্যার মোবাইল নম্বর যুক্ত আছে। জেলে সহ অন্য কারো হাতে ধরা পড়লে এর ক্ষতি না করে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

পুর্ব সুন্দরবন বাগেরহাটের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন, মোবাইল নম্বর ও জিপিএস সংযুক্ত কচ্ছপটি কারো হাতে পড়লে এটিকে বন বিভাগকে অবহিত করার অনুরোধ জানান। এ সময় তিনি জেলেদেরকে সতর্কতার সাথে নদীতে জাল ফেলার অনুরোধ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar