1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমনা রেলপথে চালু হচ্ছে চিলমারী কমিউটার ট্রেন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী

রমনা রেলপথে চালু হচ্ছে চিলমারী কমিউটার ট্রেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
ড্রাইভার ও ইঞ্জিন স্বল্পতা এবং স্টেশন মাস্টার না থাকার অজুহাতে বন্ধ থাকা চিলমারী-রংপুর রেলপথে ১ মার্চ চালু হচ্ছে ২টি কমিউটার ট্রেন। গত ২ বছর বন্ধ থাকার পর ট্রেন আবার চালুর সংবাদে কুড়িগ্রামের ৯ উপজেলাসহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কার্যালয়ের একটি পত্রের অনুমোদন প্রদান করা হয়।লালমনিরহাট রেলওয়ে ঊর্ধতন উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক কমিউটার ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ চিলমারী-রংপুর রেলপথে ২টি কমিউটার ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, ১ মার্চ থেকে চিলমারী-রংপুর রেলপথে চিলমারী কমিউটার ট্রেন নামে ২টি ট্রেনের একটি রাত ৯টায় কাউনিয়া স্টেশন থেকে ছেড়ে রমনা পৌঁছাবে রাত ১১টা ৩০ মিনিটে। রমনায় ট্রেনটি পৌঁছার পর রাতে থেকে সকাল ৮টায় রমনা ছেড়ে রংপুর স্টেশন পৌছাবে বেলা ১১টায়।এদিকে ২টি কমিউটার ট্রেন চালু হলেও রমনা কুড়িগ্রামবাসী দিনে একবারেই পাচ্ছেন এর সুবিধা। আপ-ডাউন সুবিধা দেয়া হয়নি। কোন স্টেশনে কখন থামবে এবং ভাড়া বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি রেল কর্তৃপক্ষ।

চিলমারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু বলেন, বন্ধ থাকা রেলপথে কমিউটার ট্রেন চালুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ  জানাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar