1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ”ওপেন হাউজ ডে’’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ”ওপেন হাউজ ডে’’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১১৪ জন খবরটি পড়েছেন

জনগনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় প্রস্তুত ……… যশোরের পুলিশ সুপার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেছেন, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলেই কঠোর শাস্তির আওতায় আনা হবে। একইসাথে পুলিশের কোনো সদস্য দুর্নীতির সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।

বুধবার সকালে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঘারপাড়াসহ সমগ্র জেলায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং এর মাধ্যমে জনগণ সহজেই সেবা পাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে সর্বদা কাজ করবে। এসব অবদান বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।

বাঘারপাড়া থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই রাজ কিশোর পাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar