1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবারও ধরা পড়লো পিঠে স্যাটেলাইট লাগানো কচ্ছপ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

আবারও ধরা পড়লো পিঠে স্যাটেলাইট লাগানো কচ্ছপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৪১ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরনখোলা, করমজলের পর এবার বরগুনায় বুড়ীশ্বর নদীতে ধরা পড়েছে পিঠে ‘স্যাটেলাইট’ লাগানো বাক্সবন্দী একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।

এর আগে, শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাসুকি গ্রাম সংলগ্ন বুড়ীশ্বর নদীতে রাব্বী ও পারভেজের জালে আটকা পড়ে কচ্ছপটি। বাক্সটি প্লাস্টিকের টেপ দিয়ে পেঁচানো ছিল। উৎসুক গ্রামবাসী খবর পেয়ে বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে ভিড় জমায়।

বিভাগের বরগুনার রেইঞ্জার মতিয়ার রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, কচ্ছপটি আটকের খবর সাবেক ইউপি সদস্য খোকন মিয়া আমাদের জানান। তাৎক্ষণিক বন বিভাগ কচ্ছপটি হেফাজতে নিয়ে আসে। রবিবার সকালে এটিকে বাগেরহাট সুন্দরবন পূর্ব অঞ্চলের নিকট হস্তান্তর করা হবে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জালে বিরল প্রজাতির এই কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে আমি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। পরে সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৭-৮ কেজি হবে। বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর। কচ্ছপটির পিঠে লাগানো স্যাটেলাইট সম্পর্কে কেউ কিছু বলতে পারছেন না। বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar