1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের ঘটনায় সহিংসতায় নিহত ১০ - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের ঘটনায় সহিংসতায় নিহত ১০

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার ঘটনায় ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী।

সোমবার বীরভূম জেলার রামপুরহাট পৌরসভার বগটুই গ্রামে ভয়াবহ এই সহিংসতার ঘটনা ঘটে।  

স্থানীয় পুলিশের সূত্রে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওইদিন সন্ধ্যায় বগটুই গ্রামে রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হন।  এরপর রাতে গ্রামের একের পর এক বাড়িতে ভাদু শেখের অনুসারীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর ৬ মহিলা ও ২ শিশুসহ আগুনে মৃত্যু হয়েছে ১০ জনের।

এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে গ্রামের স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা ভাদু শেখ। সেসময় একদল দুষ্কৃতিকারী ওই চায়ের দোকানে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এই ঘটনার পর বগটুই গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগের ঘটনাও সে সময়ই ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে বগটুইগ্রামে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar