1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ ও টোল কমানোর দাবি সেভ দ্য রোড-এর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ ও টোল কমানোর দাবি সেভ দ্য রোড-এর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬১৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর নাম ‘ দেশরত্ন শেখ হাসিনা’ করার পাশাপাশি শুরুতেই না বাড়িয়ে ফেরীর টোল-ই সেতুতে নির্ধারণের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।

১৮ মে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখ এক বিজ্ঞপ্তিতে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় হওয়া এই বৃহৎ সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম অনুসারে ‘ দেশরত্ন শেখ হাসিনা সেতু’ করার দাবি জানচ্ছি।

একই সাথে করোনা পরিস্থিতি থেকে খুড়িয়ে খুড়িয়ে এগিয়ে চলা বর্তমান নিন্মবিত্ত-মধ্যবিত্তের কথা ভেবে সেতুর নির্ধারিত টোল থেকে কমিয়ে ফেরিতে যে টোল নেয়া হয়; সেই টোল নেয়াই হবে বাস্তব সম্মত। অতএব, সেতু পার হতে মোটর সাইকেলের জন্য টোল ১০০ টাকার পরিবর্তে ৭০; কার/জিপের জন্য ৭৫০ টাকার পরিবর্তে ৫২০; মাঝারি বাসের টোল দু’হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০; বড় বাসের জন্য ২ হাজার ৪০০ টাকার পরিবর্তে ২০০০;  মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকার পরিবর্তে ৯৫০; মিনিবাসের জন্য ১ হাজার ৪০০ টাকার পরিবর্তে ১০০০; ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকার পরিবর্তে ১ হাজার ৬০০; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকার পরিবর্তে ২ হাজার ৪০০; বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার ২০০; এবং  টেইলারের জন্য ৬,০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা টোল নির্ধারণ করা হোক।

সেভ দ্য রোড নেতৃবৃন্দ সারাদেশে সকল সেতু ফেরীতে চলমান টোল নৈরাজ্য ও টোল বৃদ্ধিরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ তত্বাবধায়নের দাবিও জানান। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar