1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেশবপুরে কপোতাক্ষ নদে নৌকা বাইচ অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

কেশবপুরে কপোতাক্ষ নদে নৌকা বাইচ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৬৬ জন খবরটি পড়েছেন

কেশবপুর প্রতিনিধি।।
যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদে ঈদুল আজহা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিন বিকেলে কপোতাক্ষ নদের কেশবপুরের ত্রিমোহিনী এলাকায় উপজেলার ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসর এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। নৌকা বাইচ দেখার জন্য নদের দু’পাড়ে হাজারও মানুষের ছিল উপচে পড়া ভিড়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৭টি দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ নদের আড়ু মাথা থেকে ত্রিমোহিনী বাজারের সাঁকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা দল। দ্বিতীয় হয়েছে কেশবপুরের গোপসানা ও তৃতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি দল।

উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ, আনারুল ইসলাম, মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ, আলামিন হোসেন, আবুল বাশার, সনজিৎ দত্ত, গ্রাম পুলিশ মুনজুর রহমান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা উপজেলার পাঁজিয়া গ্রামের অলিয়ার রহমান বলেন, এক সময় নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। বর্তমানে সেটি বিলুপ্তির পথে। কপোতাক্ষ নদের বুকে অনেক দিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা হওয়ায় দেখতে এসেছি।
ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও ঈদ উপলক্ষে মানুষকে আনন্দ দিতে কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারও মানুষের উপস্থিতি প্রমাণ করে; মানুষ এসব গ্রামীণ সংস্কৃতি দেখতে চাই। নৌকা বাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।’ তিনি ঈদ উপলক্ষে স্থানীয় যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানান ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar