1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে কালচারাল একাডেমিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪২৩ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কালচারাল একাডেমি হলরুমে এ অনুষ্ঠান হয়।

হলরুমে ঈদ পুনর্মিলনী সভার সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্মের ও বর্ণের মানুষের সম্প্রীতি মেলবন্ধন রয়েছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি চর্চা, রক্ষা ও বিকাশে বর্তমান সরকার নিরন্তর কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে আরো বেশি সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি‌।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, কাঠমুন্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরু শাহরিয়ার স্বর্গ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সুপ্রিমকোর্টর আইনজীবী সজয় চক্রবর্তী প্রমুখ।

ঈদ পুনর্মিলনী সভা শেষে কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মঙ্গলবার সকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।

এ সময় উনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের সুযোগ্য সন্তান ,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। এ সময় উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং , সাবেক উপজেলার চেয়ারম্যান আবদুল্লাহ হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar