1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সোমেশ্বরীর তীরে উদ্ধার হওয়া মৃত শিশুর পরিচয় মিললেও মারা গেলেন মা - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

সোমেশ্বরীর তীরে উদ্ধার হওয়া মৃত শিশুর পরিচয় মিললেও মারা গেলেন মা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত শিশুর পরিচয় মিলেছে। গত শনিবার বিকেল ৪টার দিকে পৌরশহরে তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ ঘাটে ফেরি পারাপারের সময় নৌকার যাত্রীরা শিশুটিকে নদীর পাড়ে বালুচরে দেখতে পান। মৃতদেহ উদ্ধারের পরে ওই দিন রাতেই শিশুরটির পরিবারের সন্ধান পেয়েছে থানা-পুলিশ।

অজ্ঞাত শিশুটি উপজেলার কুল্লাগড়া ই্উনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের মুর্শেদা আক্তার ও এনামুল ইসলাম দম্পত্তির কন্যা সন্তান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, শিশুটির মার প্রসব ব্যাথা শুরু হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সিজারে মৃত শিশুর জন্ম দেন মুর্শেদা। ওইদিন রাতে শিশুটির নানা আব্দুল মতিন মৃত শিশুটিকে দাফনের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শিশুটিকে বাড়িতে নিবেন না এই ভেবে পথের মধ্যে রাত ১১টার দিকে সোমেশ্বরী নদীর বালুচরে গর্ত করে বালুচাপা দিয়ে দেন শিশুটির নানা। পরেরদিন বৃহস্পতিবার শিশুটির মা মুর্শেদা আক্তার মমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

তিনি আরো বলেন, বৃষ্টির কারণে বালু সরে পড়লে শিশুর লাশটিকে কুকুর কামড়িয়ে পেটের ডান দিকের কিছু অংশ ও গোপনীয় স্থানটি ক্ষতবিক্ষত অবস্থা উদ্ধার করা হয়। তবে লাশটির নাড়িবুড়ি বের হলেও কোমর থেকে পা আলাদা করতে পারেনি কুকুর। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের সন্ধানে কাজ শুরু কর হয়। রাতেই শিশুটির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar