1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি -রনজিৎ রায় এমপি - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি —–রনজিৎ রায় এমপি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর -৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন,বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।

স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে। যারা সেদিন মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার বিকেলে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া কুন্ডুপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও ৫ নং বিট অফিসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন, ওসি তদন্ত মকবুল হোসেন, স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাগর মিয়া, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু,আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, মাদ্রাসা অধ্যক্ষ মওলানা ইয়াহিয়া আলী, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল।

সম্প্রীতি সমাবেশ শেষে মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেন এমপি রণজিৎ রায়। উল্লেখ্য দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাঘারপাড়া উপজেলায় এবার ৯১টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ক্যামেরা প্রদান করার উদ্যোগ নেন রনজিৎ রায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar