1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গোৎসব এখন হিন্দু আর মুসলিমের বিষয় নয় এটা এখন বাঙালীর উৎসব- রনজিৎ রায় এমপি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গোৎসব এখন হিন্দু আর মুসলিমের বিষয় নয় এটা এখন বাঙালীর উৎসব- রনজিৎ রায় এমপি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর -৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, দুর্গোৎসব এখন হিন্দু আর মুসলিমের বিষয় নয়। দুর্গাপূজা এখন বাঙালীর উৎসব। ধর্মীয়র অনুভূতিতে আঘাত দিয়ে যেন কেউ আমাদেরকে বিব্রতকর পরিস্থিতে না ফেলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সকল অসুরী শক্তিকে উৎখাত করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্থ করতে একটি মহল তৎপর রয়েছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার সকালে যশোরের বাঘারপাড়া কেন্দ্রীয় মন্দির চত্বরে দূর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ ও সম্প্রীতি সমাবেশ এবং দরাজহাট কালিবাড়ি মন্দিরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এদিন বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মকবুল হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্ল্যাহ, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য,ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আওয়ামীলীগ নেতা শচীন্দ্রনাথ বিশ্বাস, মিজানুর রহমান, মুন্সি বাহার উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত,ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দাস প্রমুখ।

এসময় উপজেলার ৯১ টি মন্দির কমিটির প্রত্যক প্রতিনিধির হাতে ১৯ হাজার ৭৫০ টাকা করে অনুদানের অর্থ বিতরণ করেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এদিকে একই মঞ্চে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস।

সম্প্রীতি সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ সময় উপরে উলে­খিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশ শেষে কেন্দ্রীয় মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়। এদিকে একইদিন বিকেলে দরাজহাট ইউনিয়নের দরাজহাট সার্বজনীন কালিবাড়ি মন্দির চত্বরে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।

মন্দির কমিটির সভাপতি বসুদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত ও আসাদুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জালাল উদ্দীন, কনক কুমার সুর, অধ্যক্ষ আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাকিলা আফরোজ মিমি। সম্প্রীতি সমাবেশ শেষে কেন্দ্রীয় মন্দির কমিটির হাতে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar