1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেপরোয়া গতিরোধে দ্রুত স্পিডগান, সিসিটিভি-বাইকলেন ও পুলিশবুথ বাস্তবায়ন করুন : সেভ দ্য রোড - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

বেপরোয়া গতিরোধে দ্রুত স্পিডগান, সিসিটিভি-বাইকলেন ও পুলিশবুথ বাস্তবায়ন করুন : সেভ দ্য রোড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৪৬ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেপরোয়া গতিরোধে দ্রুত স্পিডগান, সিসিটিভি-বাইকলেন ও পুলিশবুথ বাস্তবায়ন করার আহবান জানিয়েছে সেভ দ্য রোড।

আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড-এর  চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী এবং মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন প্রমুখ এক যৌথ বিবৃতিতে ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশে ৩২২ দুর্ঘটনায় আহত ২৪৪ এবং ৬৩ জন নিহত হওয়ার ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, বিদেহ আত্মার শান্তি কামনা, আহতদের রাষ্ট্রিয় সুচিকিৎসা এবং পথ দুর্ঘটনারোধে দেশের সকল সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন জরুরী ভিত্তিতে বাস্তবায়ন, বাস-ট্রাকসহ সকল পরিবহনে গতি নির্ধারণ করে দেয়ারও আহবান জানান।

সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র ৭ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৩ টি দুর্ঘটনা ঘটেছে কেবলমাত্র বেপরোয়া বাহন চালানোর কারণে, তার উপর ছিলো ফিটনেসলেস বাহন। এভাবে বাংলাদেশে সড়কপথকে মৃত্যুপথ করার নেপথ্য নায়ক মূলত তারাই যারা দায়িত্ব পালন না করে অপরাধ-দুর্নীতি-কোয়ালিশন করে বছরে একবার বা দুবার রাজপথে নেমে জনগনের জীবন নিয়ে তামশা করে; তাদেরকে ‘না’ বলে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাবো- বাংলাদেশের ৪ পথকে দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএর ম্যাজিষ্ট্রেট টিমকে সক্রিয় করুন, ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে, সেজন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করুন, চালকের লাইসেন্স আছে কি না তদারকি করতে শ্রমিক সংগঠনগুলোকে লাইসেন্সবিহিন চালকদের তালিকা দেয়ার আহবান জানান; সেই অনুযায়ী পদক্ষেপ নিন এবং সেভ দ্য রোড-এর বিশেষ ৪ টি দাবি বাস্তবায়ন করুন পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করুন।    

উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড। সারাদেশে ৩৭ টি জেলাসহ ১১১ টি শাখায় সেভ দ্য রোড-এর হাজার হাজার স্বেচ্ছাসেবি ৪ পথকে দুর্ঘটনামুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar