1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মুন্ডা পল্লীতে হামলা ও নরেন মুন্ডা হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে মুন্ডা পল্লীতে হামলা ও নরেন মুন্ডা হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৩২ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালী মুন্ডা পল্লীতে হামলা ও নরেন মুন্ডা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষন ও আন্দোলন সংগ্রাম কমিটির আয়োজনে বুধবার সকাল ১০ টায় শ্যামনগর-সাতক্ষীরা সংযোগ সড়ক অবরোধ করে উপজেলা সদরের মাইক্রো ষ্ট্যান্ড চত্ত্বরে ঐ কর্মসুচি পালন করা হয়।

গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরা জেলার সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ। এসময় আলীনুর খান বাবলুর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাস্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, অধ্যাপক ইদ্রীস আলী, জজ কোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট ওসমান গনি, সিপিবি নেতা কমরেড আবুল হোসেন, বাসদ নেতা এ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, রামপ্রসাদ মুন্ডা, ওয়াদুস সুলতান বাবলু, শেখ ফারুক হোসেন প্রমুখ।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা গত ১৯ আগষ্ট মুন্ডা পল্লীতে হামলায় জড়িত দুই শতাধিক আসামীর মধ্যে মাত্র ৯ জনকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এসময় তারা উচ্চ আদালত হতে জামিন নেয়া ৩ জনের বাইরে অপরাপর আসামীদের গ্রেফতারে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে দেন। অন্যথা ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসুচির ঘোষনা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar