1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১,৮'শ আমলা প্রশিক্ষণ নিতে ভারতে যাবেন - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

১,৮’শ আমলা প্রশিক্ষণ নিতে ভারতে যাবেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ থেকে আরও প্রায় ১,৮০০ জন সিভিল সার্ভেন্ট বা আমলা ভারতে প্রশিক্ষণ নিতে যাবেন। বাংলাদেশ সিভিল সার্ভেন্টদের জন্য ৫৩তম দুই সপ্তাহব্যাপী ‘ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম’-এর আওতায় তারা ২০২৫ সালের মধ্যে প্রতিবেশী দেশটিতে যাবেন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলে দেশটির মুসৌরি শহরে ন্যাশনাল সেন্টার অব গুড গভর্ন্যান্স (এনসিজিজি)-এ উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, এই মুসৌরি শহরেই ভারতের ভবিষ্যৎ আমলাদের (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস- আইএএস পরীক্ষায় উত্তীর্ণ) প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। এনসিজিজি একটি স্বশাসিত সংস্থা যেটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। হিন্দুস্তান টাইমস ভারতের কর্মচারী, গণঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে জানিয়েছে, “২০১৯ সালের আগ পর্যন্ত বাংলাদেশের ১,৫০০ জন সিভিল সার্ভেন্টকে এনসিজিজিতে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। প্রথম পর্যায় শেষ হওয়ার পর, এখন আরও ১,৮০০ জন সিভিল সার্ভেন্টের ক্যাপাসিটি বিল্ডিং-এর কাজ হাতে নেয়া হয়েছে, যেটি ২০২৫ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) অনুযায়ী বাংলাদেশ থেকে সিভিল সার্ভেন্ট বা আমলারা তাদের ক্যারিয়ারের মাঝপথে প্রশিক্ষণ নিতে ভারতে যাবেন বলে ঘোষণা করা হয়েছিল। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে পঞ্চম যৌথ কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে ওই এমওইউ স্বাক্ষরিত হয়েছিল।

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে : এনসিজিজি ভারতের একমাত্র প্রতিষ্ঠান যেটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১,৭২৭ জন মাঠ পর্যায়ের কর্মকর্তা যেমন সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)/এসডিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রশিক্ষণ দিয়েছে। এটি বাংলাদেশের তৎকালীন কর্মরত জেলা প্রশাসকদেরও প্রশিক্ষণ দিয়েছিল। সূত্র-অপরাজিত বাংলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar