বাঘারপাড়ার বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বাড়িতে সারারাত চলে জিকির,নকশাবন্দি ও বাউলগানের অনুষ্ঠান
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রতিনিধি,বাঘারপাড়া(যশোর)।
বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও ১৩ এবং ১৪ অক্টোবর ২ দিন ব্যাপি বাৎসরিক ঔরশ পালিত হয়েছে।
এ অনুষ্ঠান উপলক্ষে ১ম দিনে শালিখার পিয়ারপুর, সীমাখালী, কাতলী, বাগডাঙ্গা, পুলুম,বুনাগাতী, ঘোষগাতী,যশোর সদরের ইছালী, মনিরামপুর এবং বাঘারপাড়ার খানপুর,ক্ষেত্রপালা,খাজুরা,প্রেমচারাসহ প্রভৃতি গ্রামের শত শত বাউল সাধক ভক্ত মুরিদ আশেকানগন শেখ আমীর আলী সাঁইজির বাড়িতে সারারাত ব্যাপি মিলাদ মাহফিল, জিকির,আলোচনা,নকশাবন্দি,মুর্শিদী ও বাউলগানের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
আলোচনা অনুষ্ঠানে আমীর আলী সাঁইজির গুরু শাখাতুল্লাহ সাঁইজির ছেলে গোলাম নবীর সভাপতিত্বে মানবাধিকার কর্মী কাতলী গ্রামের রেজাউল ইসলাম রানার স ালনায় প্রধান অতিথি হিসাবে বাঘাররপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেন। বাউল সঙ্গীতানুষ্ঠানের শুরুতে তৃতীয় লিঙ্গের নারী শতখালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর মোছাঃ কোকিলা বেগম লালন ফকিরের গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে তোলেন।
এরপর বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বাংলাদেশ বেতার খুলনার আ লিক লোক সংস্কৃতির অনুষ্ঠানের রেকর্ডকৃত মুর্শিদীগান বাজিয়ে শোনানো হয়। এরপর আরজ আলী মন্ডল,ইশারত সাঁইজি,শাহাজান,নজরুল ইসলাম,তাইজেল হোসেন,হাসেম আলী,বাদশা মিয়া,আব্দুল আজিজ সহ প্রায় অর্ধশত শিল্পীবৃন্দ নকশাবন্দি,মুর্শিদী ও বাউলগানের মধ্য দিয়ে ভক্তশ্রোতাদের মন ভরিয়ে তোলেন। রাত্রিকালে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। ২য় দিনের সকাল বেলা আলোচনা ও বাল্যসেবার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।